Views Bangladesh Logo

ভারতে বিষাক্ত অ্যালকোহল পানে ৩৪ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতে বিষাক্ত অ্যালকোহল পানে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০০ জনেরও বেশি অসুস্থ লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সাংবাদিকদের এ কথা বলেছেন দেশটির তামিলনাড়ু রাজ্যের কর্মকর্তারা।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বলেছেন-স্থানীয়ভাবে তৈরি অ্যারাক পানীয়ের মারাত্মক মিশ্রণে বিষাক্ত মিথানল মেশানো হয়েছিল।

স্ট্যালিন বলেছেন, বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ধরনের অপরাধকে ‘সমাজকে ধ্বংস করে দেয় এবং কঠোর হস্তে দমন করা হবে’।

ভারতীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে তামিলনাড়ু রাজ্যের কাল্লাকুরিচি জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা এমএস প্রশান্তের মতে, তামিলনাড়ুতে ১০০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের গভর্নর আরএন রবি ৩৪ জনের মৃত্যুতে ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেন, ‘আরও অনেক অসুস্থ ব্যক্তি জীবনের সাথে লড়াই করছেন। তাদের অনেকের জীবন শঙ্কামুক্ত নয়।’

উল্লেখ্য, ব্যাকস্ট্রিট ডিস্টিলারিতে তৈরি সস্তা অ্যালকোহল থেকে ভারতে প্রতি বছর শত শত মানুষ মারা যায়। এর ক্ষমতা বাড়ানোর জন্য মদকে প্রায়ই মিথানল দিয়ে মেশানো হয়, যা অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ