Views Bangladesh Logo

২২ ঘণ্টা পর কক্সবাজার সৈকতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েম (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে রামুর সোনারপাড়া এলাকার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান।

তিনি জানান, সোনারপাড়ার রেজু খাল ব্রিজ এলাকার প্যারাবন থেকে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, শনিবার (২৭ জুন) ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সায়েমের মরদেহ রোববার সকাল ১০টার দিকে রেজু ব্রিজের উত্তর পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছেন।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্রসৈকতের নৌবাহিনীর জেটি সংলগ্ন এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন সায়েম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ