গ্রস রিজার্ভ
রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে
রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে
কিছুদিন আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) কয়েকটি দাতা সংস্থার ঋণ পাওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় দুই বিলিয়ন ডলার হয়। এবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে ও জুন মাসের আমদানি বিল বাবদ ১৪২ কোটি ডলার পরিশোধ করার পর দেশের রিজার্ভ ফের কমেছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। চলতি মাসের শুরুতে ছিল ২১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।