Views Bangladesh Logo

কারামুক্ত হলেন সুইডেন আসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে কারাগার থেকে মুক্ত করা হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার নামে ২২টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কারা কর্তৃপক্ষ জানায়, সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০। তিনি ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন কারাগারে ছিলেন। মঙ্গলবার তার জামিনের কাগজ কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ