Views Bangladesh Logo

আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে ‘পাংখা রুবেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া তিনি শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’-এর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ