Views Bangladesh Logo

দীপিকার পর সুখবর দিলেন পূজা

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন—দুদিন আগেই এই খবর জানিয়েছেন তিনি। বলিউডের পর এবার টালিউডে সুখবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করে নিজেই এই খবর জানিয়েছেন তিনি। ভিডিওতে স্বামী কুণাল ভর্মাকেও দেখা যায়। দুজনেই জানিয়েছেন, জীবনের এই নতুন অধ্যায় তাদের জন্য ভীষণ আনন্দের।

২০২০ সালের অক্টোবরে তাদের প্রথম সন্তান কৃষভের জন্ম হয়। প্রায় ছয় বছর পর পরিবারে আসছে নতুন অতিথি। খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে পূজার সোশ্যাল মিডিয়া।

উল্লেখ্য, প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালেই আইনি বিয়ে করেন পূজা ও কুণাল। করোনাকালে বড় আয়োজন না করে সেই অর্থ সমাজসেবায় ব্যয় করেছিলেন তারা, যা সে সময় ব্যাপক প্রশংসা পেয়েছিল।

তেলেগু ‘ভিদু থেদা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন পূজা। এরপর নায়ক দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’-তে অভিনয় করে আলোচনায় আসেন। ‘রাজধানী এক্সপ্রেস’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক সিনেমা ও ‘পাপ’, ‘ক্যাবারে’র মতো ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে। হিন্দি টেলিভিশনেও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ