Views Bangladesh Logo

ভারত মহাসাগর সম্মেলনের এক মঞ্চে তোহিদুল হোসেন ও জয়শঙ্কর

 VB  Desk

ভিবি ডেস্ক

ষ্টম ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তোহিদুল হোসেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাসকটে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করসহ মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, ইরানসহ অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

এই সম্মেলনের ফাঁকে উপদেষ্টা তোহিদুল হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি এক সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘আমরা আশা করছি, বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

যদি ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় তাহলে এটি হবে গত বছরের আগস্টে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তাদের দ্বিতীয় বৈঠক।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে উপদেষ্টা হোসেন ও মন্ত্রী জয়শঙ্করের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

জানা গেছে, এবারের ভারত মহাসাগর সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সমুদ্রযাত্রার অংশীদারিত্বের নতুন দিগন্তের যাত্রা’। ভারতের থিংক-ট্যাঙ্ক ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’ এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে সিঙ্গাপুরে প্রথমবার ভারত মহাসাগর সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে অংশগ্রহণ করেন ৩০টি দেশের প্রতিনিধিরা। এরপর থেকে এই সম্মেলন আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ