Views Bangladesh Logo

১৭ বছরের সংগ্রামের পর আজকের বিজয় ‘বাংলাদেশের বিজয়’: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় ‘বাংলাদেশের বিজয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে মির্জা ফখরুল আরও লেখেন, ‘স্মরণ করছি ১৯৭১ এ লাখো শহীদদের। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে । স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতা কর্মীকে যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।’

বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসন তারেক রহমান, বিএনপির নেতা-কর্মী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসীসহ আপামর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ইন্টেরিম সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীকেও ধন্যবাদ জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শুক্রবার সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এর পরিবর্তে বাদ জুমা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজন করা হবে।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘দায়িত্ব অনেক বেড়ে গেল। আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।’[

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ