Views Bangladesh Logo

তৃণমূলের অর্থ নিয়ন্ত্রণ নিয়ে নতুন বিতর্ক, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

ভারতের অন্যতম বড় রাজনৈতিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর ভেতরে আর্থিক নিয়ন্ত্রণ ও দলীয় কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সর্বশেষ অডিট তথ্য অনুযায়ী, দলটির ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৬২৫ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ২৬৪ রুপি। পাশাপাশি ফিক্সড ডিপোজিট হিসেবে জমা আছে আরও প্রায় ২৫০ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৩২২ রুপি। সব মিলিয়ে ব্যাংকে থাকা মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৭৬ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৫৮৬ রুপি। এছাড়া চেক হিসেবে আরও প্রায় ৫০ কোটি রুপি এবং কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ রয়েছে প্রায় ৩১ লাখ ২৮ হাজার ২৮ রুপি।

দলটির ভেতরে দুটি পক্ষ বা গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে- এমন অভিযোগ ও আশঙ্কার কথা উঠে এসেছে কিছু রাজনৈতিক মহলে। এক পক্ষ নিজেদের “আসল তৃণমূল” দাবি করছে বলে উল্লেখ করা হচ্ছে, যা নিয়ে দলের আর্থিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেন সাময়িকভাবে স্থগিত করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দলের তহবিলের নিয়ন্ত্রণ অনিরাপদ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সব ধরনের ডেবিট ট্রানজ্যাকশন ও অ্যাকাউন্ট পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা প্রয়োজন, যাতে তহবিলের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক ঝুঁকি এড়ানো সম্ভব হয়।

দলীয় অভ্যন্তরীণ এই পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ