আটক জেলা জামায়াত আমিরের কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে: পুলিশ
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল নগদ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশির সময় তার লাগেজে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।
উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে শুরুতে ভিন্ন তথ্য পাওয়া গেলেও গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই টাকা নিয়ে যাচ্ছিলেন। তার এ বক্তব্য যাচাই–বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে