স্বাস্থ্য খাতে বরাদ্দ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য বড় ধরনের বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই খাতে মোট ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব উপস্থাপন করেন।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা। সেই তুলনায় এবারের প্রস্তাবিত বরাদ্দ প্রায় দ্বিগুণের কাছাকাছি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য হলো সর্বজনীন ও ন্যায়সংগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। পাশাপাশি চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থার পরিবর্তে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া হবে।
তিনি আরও জানান, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য প্রযুক্তি ও দেশীয় চিকিৎসা শিল্পের বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতামত দিন