Views Bangladesh Logo

যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থাকে আরও গতিশীল করতে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন খাতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এই খাতে মোট ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। ফলে আগামী অর্থবছরে এই খাতে বরাদ্দ প্রায় ১২ হাজার ৪৩৮ কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে।

প্রস্তাবিত এই বরাদ্দের মাধ্যমে দেশের সড়ক, মহাসড়ক, সেতু, রেলপথসহ বিভিন্ন যোগাযোগ অবকাঠামো উন্নয়নের কাজ আরও জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ