৫-১০-২০ টাকার নোটের অবস্থা নাজুক, পরিবর্তন হবে: অর্থ উপদেষ্টা
বাজারে চলমান ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
সোমবার (২ সেপ্টম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’
তিনি বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।’
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।’ খুব শিগরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে