তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য ১১৯০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য মোট ১ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে এই বরাদ্দ চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৩৩ কোটি টাকা কম।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বরাদ্দ অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগামী অর্থবছরে রাষ্ট্রীয় প্রচার কার্যক্রম, গণমাধ্যম উন্নয়ন, তথ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনায় এই অর্থ ব্যয় করবে।
সরকারি সূত্রে জানা যায়, বাজেট হ্রাস পেলেও ডিজিটাল মিডিয়া, তথ্য প্রচার এবং সরকারি যোগাযোগ কার্যক্রমে দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

মতামত দিন