রূপগঞ্জে ৮০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন তিতাসের
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে সেখানকার প্রায় ৮০০ আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ।
সোমবার (৬জানুয়ারি) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ উচ্ছেদ অভিজান পরিচালনা করা হয়।
অভিযানে রূপগঞ্জের মাছুমাবাদ, আতলাশপুর ও হাটাবে এ তিনটি জায়গার প্রায় দুই কিলোমিটার এলাকার ৬০০টি বাড়ির প্রায় ৮০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়াও অভিযানটিতে অবৈধ ০৩টি বেকারি ও ০১টি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় সাথে ১০০ ফিট এমএস ও প্রায় ৬০ ফিট হোস পাইপ উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে বেকারি ও হোটেলের কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত।
অভিযানটিতে তিতাস গ্যাস, নারায়ণগঞ্জ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে