Views Bangladesh Logo

ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেত্রী তিশা

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দিনগত রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিশা।

তিনি জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ভৈরব সেতু পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িতে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তিশারা মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন এবং সেটিকে আটক করতে সক্ষম হন বলে জানান অভিনেত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।

সরাসরি সম্প্রচারে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ঘটনাটি বেশ গুরুতর ছিল। অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।

তবে দুর্ঘটনার পর তাসনুভা তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। ফলে তিনি বা তার সঙ্গে থাকা অন্য কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিশার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। খবরটি ছড়িয়ে পড়ার পর তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ