Views Bangladesh Logo

সাকিবকে ছাড়াই রাতে দেশে ফিরছে টাইগাররা

 VB  Desk

ভিবি ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সফল টেস্ট সিরিজ শেষে বুধবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি সেখান থেকে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুই ভাগে ঢাকায় ফিরবে বাংলাদেশ দল। প্রথম দলটি আজ রাত ১১টার দিকে এবং দ্বিতীয় দলটি ৫ আগস্ট ভোরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সাকিবের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।
পরবর্তী সিরিজে তাঁকে ডাকা হলে তিনি ভারতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঐতিহাসিক সাফল্য পায় বাংলাদেশ। আর এই সাফল্য আসে মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার হাত ধরে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায় রচিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ