Views Bangladesh Logo

দাপুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ডারউইন টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের করা ৫৫তম ওভারে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের সংগ্রহ টপকে যায় সফরকারীরা।

এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ইতিহাসে বাংলাদেশের মাত্র দ্বিতীয় প্রথম ইনিংস লিড। এর আগে ২০০৬ সালে ফতুল্লা টেস্টে প্রথমবার অজিদের বিপক্ষে লিড নিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৭ রান করে ১৫৮ রানের লিড পেয়েছিল।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের সবচেয়ে বড় উদ্বেগ ছিল ব্যাটিং। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বড় হারও সেই শঙ্কা বাড়িয়েছিল। তবে মূল টেস্টে ব্যাটাররা সম্পূর্ণ ভিন্ন চিত্র উপহার দিচ্ছেন। তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল জুটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ান পেস আক্রমণকে সামলে লিড নিশ্চিত করেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে লিড নেওয়ায় এখন বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ