Views Bangladesh Logo

বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং, ডারউইনে আরেকটি দারুণ সেশন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ডারউইন টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতি পর্যন্ত ৫১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে সফরকারীরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯৮ রানের চেয়ে মাত্র ১৭ রান পিছিয়ে থেকে।

দিনের শুরুটা দারুণ হয় বাংলাদেশের জন্য। ওপেনার তানজিদ হাসান ও মুমিনুল হক তৃতীয় উইকেটে গড়ে তোলেন ১০২ রানের জুটি, যা ভাঙে জশ হেইজেলউডের বলে মুমিনুলের বিদায়ে। ৯৫ বলে আটটি চারে ৪৯ রান করে কট বিহাইন্ড হন তিনি।

এর আগে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন তানজিদ হাসান। নাথান লায়নের বলে প্রথম দিন শূন্য রানে এবং দ্বিতীয় দিনের শুরুতে ৬২ রানে—দুবার জীবন পেয়েছিলেন তানজিদ। দুবারই স্লিপে ক্যাচ ফেলেছেন স্টিভেন স্মিথ। জীবন পেয়ে দলকে টানযছেন এই বাঁহাতি ওপেনার। লাঞ্চ পর্যন্ত ১৪৪ বলে এক ছক্কা ও ছয়টি চারে ৭৪ রানে অপরাজিত আছেন তিনি।

মুমিনুলের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে শুরুতে কিছুটা রয়েসয়ে খেললেও পরে শট খেলতে শুরু করেন। লাঞ্চের আগে তিনি ৪০ বলে তিনটি চারে ২৮ রান এসেছে শান্তর ব্যাট থেকে। তৃতীয় উইকেটে দুই বাঁহাতি ব্যাটসম্যান ৭০ বলে যোগ করেন ৪৩ রান।

প্রথম দিন হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা ৬ উইকেট শিকারে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট। জবাব দিতে নেমে ৮ উইকেট হাতে রেখে এখন লিডের বেশ কাছেই বাংলাদেশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ