ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে টাইগারদের আজকের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল।
চোটের কারণে আজও খেলছেন না অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জেতা প্রস্তুতি ম্যাচেও খেলেননি সাকিব। আজ দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। তিনিই আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন।
জয় দিয়ে প্রস্তুতি পর্ব শেষ করে বিশ্বকাপের মূল পর্বে যেতে চায় বাংলাদেশ। তবে আজকের প্রতিপক্ষ অবশ্য খুবই কঠিন। এই ইংলিশ দলটি শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নই নয়, তারা সীমিত ওভারের ম্যাচের ধরনটাই পাল্টে দিয়েছে।
বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।
ইংল্যান্ড স্কোয়াড : ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিস টপলি, মার্ক উড ও গাস অ্যাটকিনসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে