Views Bangladesh Logo

ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনার পর টাইগার উডস গ্রেপ্তার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসার কাছে সড়ক দুর্ঘটনার পর গ্রেপ্তার হয়েছেন বিশ্ববিখ্যাত গলফার টাইগার উডস।

শুক্রবার (২৭ মার্চ) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি নিউজ।

পুলিশের বরাতে জানা যায়, একটি আবাসিক সড়কে গাড়ি চালানোর সময় উডসের গাড়ি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খায় এবং পরে উল্টে যায়। তবে তিনি গুরুতর আহত হননি।

মার্টিন কাউন্টির শেরিফ জন বুদেনসিয়েক জানান, উডসের মধ্যে মাদক বা ওষুধজনিত প্রভাবের ‘সম্ভাব্য লক্ষণ’ দেখা গেছে। তবে শ্বাস পরীক্ষা (ব্রেথালাইজার) পরীক্ষায় তিনি পাস করেন।

কর্তৃপক্ষ আরও জানায়, প্রস্রাব পরীক্ষা দিতে বলা হলে উডস তা করতে অস্বীকৃতি জানান। এ কারণে তার বিরুদ্ধে মাদক বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং আইনগত পরীক্ষা মানতে অস্বীকৃতির অভিযোগ আনা হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তিনি বা ট্রাকচালক—কারোই গুরুতর আঘাত লাগেনি।

উল্লেখ্য, ২০২১ সালে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন টাইগার উডস, দীর্ঘ সময় তাকে চিকিৎসা নিতে হয়েছিল।

গলফ ইতিহাসের অন্যতম সফল এই খেলোয়াড় ১৫টি মেজর শিরোপা জিতেছেন, যার মধ্যে ১৯৯৭ ও ২০১৯ সালের মাস্টার্স শিরোপাও রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ