Views Bangladesh Logo

ফের শুরু হচ্ছে বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি

শিয়ান কাপ কোয়ালিফায়ার উপলক্ষে আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শিগগিরই আবার শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাইবার হামলার কারণে সাময়িকভাবে বিক্রি বন্ধ থাকলেও তা দ্রুত পুনরায় চালু হবে বলে আশ্বাস দিয়েছে তারা।

বাফুফের প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, “আমাদের কারিগরি দল রাতভর কাজ করেছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে। তারা জানিয়েছে, খুব শিগগিরই অনলাইনে টিকিট বিক্রি আবার শুরু হবে।” তবে সুনির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি।

সাইবার নিরাপত্তা সংস্থা ‘Cyber 71’ জানায়, নামের একটি হ্যাকার গ্রুপ টিকিফাই এর সার্ভার হ্যাক করে অবৈধভাবে টিকিট বিক্রি শুরু করে। মোট ২১,৭০০ টিকিটের মধ্যে প্রায় ১৭,০০০ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে, যদিও মাত্র ৯,৭৮১ জন ব্যবহারকারী প্ল্যাটফর্মে প্রবেশ করেছিলেন। এতে করে কালোবাজারির আশঙ্কা তৈরি হয়েছে।

বাফুফের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, সমর্থকদের জন্য টিকিট বিক্রির প্রক্রিয়া পুনরায় চালু করতে এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (২৪ মে) রাত ৮টা থেকে Tickify.live প্ল্যাটফর্মে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাইবার হামলার কারণে অধিকাংশ দর্শক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি এবং বারবার “503 Service Temporarily Unavailable” দেখা যাচ্ছিলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ