Views Bangladesh Logo

এইচএসসি পরীক্ষা স্থগিত গোপালগঞ্জে

 VB  Desk

ভিবি ডেস্ক

গোপালগঞ্জে চলমান সহিংস উত্তেজনার কারণে স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষা হলো ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬)। তবে সারাদেশের অন্য সব কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে এ বিষয়ে নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, 'গোপালগঞ্জের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে আমরা ১৭ জুলাইয়ের পরীক্ষাটি স্থগিত করেছি। নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।'

এছাড়া আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ১৭ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এইচএসসি ২০২৫ সালের ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

পরীক্ষার নতুন সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ