Views Bangladesh Logo

ঢাকাসহ সব বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের ওপর মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাব থাকায় ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড, ঢাকার আশপাশের টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুরসহ দেশের বেশ কয়েকটি জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আগামী শনিবার (১৯ এপ্রিল) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পর্যন্ত কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ