Views Bangladesh Logo

চারদিন বজ্রবৃষ্টি হতে পারে

আগামী চারদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চলমান তাপপ্রবাহ প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ