Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে দুধ আটকে তিন মাসের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোরে উপজেলার পৌর এলাকার প্রাইমারি স্কুলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মেঘলা ঘোষ ওই এলাকার মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে শিশুটিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন তার মা সরস্বতী ঘোষ। ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়ি ফিরে মেয়েকে কোলে নেন। এ সময় তার শরীর অস্বাভাবিক মনে হলে পরিবারের সদস্যরা দেখতে পান শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা সরস্বতী ঘোষ বলেন, রাতে মেয়েকে স্বাভাবিকভাবেই দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছিলেন। ভোরে তার স্বামী বাড়িতে এসে মেয়েকে কোলে নেওয়ার পরই বিষয়টি তাদের নজরে আসে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, ভোরে তিন মাস বয়সী এক শিশু কন্যাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করা হয়, হাসপাতালে আনার প্রায় ১ থেকে ২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার প্রায় এক থেকে দুই ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুধ পান করার পর তা শ্বাসনালীতে আটকে যাওয়ায় শ্বাসরোধে শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছি। প্রয়োজন হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ