Views Bangladesh Logo

তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

 VB  Desk

ভিবি ডেস্ক

সরকার দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো—হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী কার্যকর হবে।

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁর নিয়োগ নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ