Views Bangladesh Logo

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ ঘটনা ঘটে। তারা হলেন—আবু সিদ্দিক (৫০), তার নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার। তারা সম্পর্কে দাদা, নাতি ও নাতনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আবু সিদ্দিক তার নাতি পিয়াস ও নাতনি পমিকে নিয়ে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে একটি পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে প্রথমে আবু সিদ্দিক পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পিয়াস ও পমিও পানিতে ডুবে যায়।

স্থানীয়রা পানিতে আবু সিদ্দিক ও পমি আক্তারের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করেন। পরে পিয়াস হোসেনকেও উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরূপ পাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ