Views Bangladesh Logo

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনের প্রাণহানি

খুলনা দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার উথিলা গ্রামের বাসিন্দা সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, তার মেয়ে মায়মুনা (২) ও ফারজানার বোন রুবিয়া খাতুন (১৬)। মোটরসাইকেল চালক সিহাব শেখ ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন ।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও এক শিশুকে নিয়ে খুলনার দিঘলিয়া থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।

মাদক সংক্রান্ত বিরোধে যুবকের মৃত্যু, আসামি গ্রেপ্তার
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

একই পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ