Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫১২ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৫ জন, ঢাকা দক্ষিণে ৭৬ জন, বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ৮৪ জন, ঢাকা বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আরও একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ১৫৬ জন। এর মধ্যে ১৩ হাজার ৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ