Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১১০ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫৫০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯২ শিশুর। সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছে মোট ৬৪২ জন শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ৮৩ হাজার ১৩৯ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়কালে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৫৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৪ হাজার ২৯৩ শিশু।

গত ২৪ ঘণ্টার হিসাবে নতুন করে ১৩২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৪৮ শিশু।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ