Views Bangladesh Logo

সিলেটে হা‌মের উপসর্গ নি‌য়ে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেট বিভা‌গে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হা‌মে আক্রান্ত ও উপসর্গ নি‌য়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জন।

সোমবার (২৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দৈ‌নিক প্রতি‌বেদ‌নে বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৪ ঘন্টায় সি‌লে‌টে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দু'জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজারে আফসরনগরের রমজান আলীর ১৪ মাসের ছেলে মহসিন, সিলেট সদর উপজেলার পীরেরগাঁওয়ের মাজেদের আট মাসের ছেলে মাজহারুল ও মৌলভীবাজার সদরের বড়কাপনের মিলু মিয়ার চার মাসের কন্যাশিশু তানিয়া।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭০ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে পাঁচ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ৫৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ