বহিষ্কার হলেন বিএনপির আরও ৩ নেতা
দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নিয়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ১৮ নেতাকে বহিষ্কার করল দলটি বিএনপি।
শনিবার (০২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ এবং মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে