Views Bangladesh Logo

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার সকালে একটি মোটরসাইকেলে থাকা তিন জন আরহী রানীগঞ্জ বাজার থেকে মহাসড়কে উঠছিলেন। এসময় দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।

ওনি আরও বলেন, আহত অপর দুজনকে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করেছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ