Views Bangladesh Logo

বগুড়ায় বিকল ট্রাকে দ্রুতগতির আরেক ট্রাকের ধাক্কা, প্রাণ গেল তিনজনের

বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় তিনজনের প্রাণহানি ঘটেছে। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে আটটার দিকে বগুড়ার ছিলিমপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ছিলিমপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় গাড়ির চালক ও তার সহযোগীরা মিলে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে ছুটে আসা দ্রুতগতির অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।

আকস্মিক এই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। মেরামতকাজে নিয়োজিত থাকার কারণে হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং উদ্ধার তৎপরতা শুরু করে।

ওসি হাফিজুর রহমান জানান, নিহত তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ শনাক্তকরণে পুলিশের পক্ষ থেকে কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ