Views Bangladesh Logo

লালমনিরহাটে ফাতেমা ফিলিং স্টেশনে তেল নিয়ে সংঘর্ষ, তিনজন আহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ‘ফাতেমা ফিলিং স্টেশনে’ তেল নেওয়াকে কেন্দ্র করে মালিকপক্ষ ও ক্রেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে ক্রেতারা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন। এ সময় ফিলিং স্টেশনের ম্যানেজার দুপুরের খাবার খেতে যেতে চাইলে একজন ক্রেতা নিজে হাতে তেল নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় দেশীয় অস্ত্রও ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে একজন রক্তাক্ত ক্রেতাকে পুলিশের কাছে সাহায্য চাইতে দেখা যায়।

এ বিষয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে তারা সেখানে কোনো চলমান মারামারি দেখতে পাননি বলে দাবি করেন। এসআই জাহাঙ্গীর বলেন, “আমরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি এবং তেল সরবরাহ নিশ্চিত করি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ