Views Bangladesh Logo

ভারি বর্ষণে শাহ আমানতে নামতে পারেনি ৩ ফ্লাইট

অতি ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বিভিন্ন এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট। মঙ্গলবার (৭ জুলাই) এই ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, বৃষ্টির কারণে দুইটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ বিমান অবতরণ করতে পারেনি।

তিনি আরও জানান, এই তিনটির মধ্যে আবুধাবি থেকে চট্টগ্রামে আসা ‘ইউএস বাংলার বিএস ৩৫০’ ও শারজাহ থেকে চট্টগ্রামে আসা ‘এয়ার এরাবিয়ার জি ৯- ৫২৬ ফ্লাইট’ দুইটি চট্টগ্রাম নামতে না পেরে ঢাকায় অবতরণ করে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের বিজি ১২১ ফ্লাইটটি পুনরায় ঢাকায় ফিরে গেছে।

গত রোববার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার অতি ভারি বর্ষণে রূপ নেয়। সোমবার দিনভর বৃষ্টির পর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত নগরজুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, হালিশহর কে ও এল ব্লক, রামপুর, তিন পোলের মাথা, বাটালি রোডসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ