Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭৯

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত।

বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১৩৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ৯৪ জন।

১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৭২২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যাননি এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ