রাউজানের গহিরা গ্রাম থেকেই তিন এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বিজয়ী হওয়া বিএনপির প্রার্থীদের বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে। একই গ্রাম থেকে তিনজন প্রার্থী ধানের শীষ প্রতীকে জয় পাওয়ায় ফল ঘোষণার পর থেকেই গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এবার গহিরা গ্রাম থেকে নির্বাচিত তিন এমপি হলেন—চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তাঁর ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে সাঈদ আল নোমান।
চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইলিয়াছ নূরী পান ২৭ হাজার ১৪৬ ভোট এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহাজাহান মঞ্জু পান ২২ হাজার ১১৮ ভোট।
চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী ১ লাখ ২৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. এটিএম রেজাউল করিম পান ৩৯ হাজার ৪৮৫ ভোট।
চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামসুজ্জামান হেলালী পান ৭৪ হাজার ৪০৭ ভোট। সাঈদ আল নোমান প্রয়াত মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে