Views Bangladesh Logo

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩

ঢাকার আশুলিয়ায় প্রেমিকের ডাকে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরেক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে অভিযুক্ত মমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (২০ জুন) সকালে মমিন তাকে আশুলিয়ার জামগড়া এলাকায় দেখা করার জন্য ডেকে নেয়। প্রেমিকের কথামতো সেখানে গেলে একপর্যায়ে তাকে জামগড়া প্রাইমারি স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ রয়েছে, ওই বাসায় নেওয়ার পর মমিন ও তার সহযোগীরা কিশোরীকে জোরপূর্বক আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান শুরু করে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- সিফাত (১৮), মমিন শেখ (১৮) ও সুমন শেখ (১৮)। এ মামলার আরেক অভিযুক্ত জাকির হোসেন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ