আইনজীবী নিহতের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করছেন হাজারো মানুষ।
জানা গেছে, বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর টাইগারপাস মোড়ে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সকালে চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম ও জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আইনজীবী আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার জানাজায় অংশ নেয়া হাজারো মানুষ টাইগারপাস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে