Views Bangladesh Logo

এবার নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলির বিক্ষোভ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার ইসরায়েলি। গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনি সংগঠন হামাসের কাছে আটক জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় ব্যর্থতার কারণে সোমবার (১৭ জুন) তারা এই বিক্ষোভ করে।

হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ পরিচালনা করছে তার বিরুদ্ধে বিক্ষোভকারীরা রাস্তায় নামছে। হাজার হাজার ইসরায়েলি প্রতি সপ্তাহান্তে দেশটির সবচেয়ে বড় শহর তেল আবিবে বিক্ষোভ করে আসছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কিন্তু এবার তারা ইসরায়েলি পার্লামেন্ট এবং নেতানিয়াহুর বাসস্থানের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্যে জেরুজালেম যায়। সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় ।

বিক্ষোভকারীরা ড্রাম, ভেুঁপু ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে এবং নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানায়। বৃদ্ধ, তরুণদের অংশগ্রহণে বিক্ষোভ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় যেন গাজা থেকে জিম্মিদের মুক্ত করে আনা যায়।

জেরুজালেমে কেউ কেউ বলেছেন, গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে।

একজন বিক্ষোভকারী অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার মোশে সেন্ডারোভিচ (৭৩) বলেছেন, নেতানিয়াহুর প্রতিটি কাজই ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ৭ অক্টোবরের ঘটনার জন্যে তিনিই দায়ী।

এদিকে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার সঙ্গে জড়িত নয়জনকে আটক করা হয়েছে। কারণ সংঘর্ষ চলাকালে নয়জন পুলিশ আহত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ