Views Bangladesh Logo

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ: মন্ত্রী

মুক্তিযোদ্ধাদের গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকায় অন্তর্ভুক্ত ‘অমুক্তিযোদ্ধাদের’ বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার। এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) গঠনের পর থেকে ধারাবাহিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, অনেক ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে ভারতের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিলেন। যাচাই শেষে তাদের গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

গত ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ৮৪২টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে তদন্ত শেষে ৪৮১ জনের বিরুদ্ধে তালিকা বাতিলের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

মন্ত্রী বলেন, জামুকার উপকমিটি তদন্ত ও শুনানির মাধ্যমে বিষয়গুলো যাচাই করছে। অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে তাদের সনদ ও সব ধরনের সুবিধা বাতিল করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যাচাই কার্যক্রম চলমান থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ