Views Bangladesh Logo

প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রায় ৪৯ জনের একটি মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি। তাদের মধ্যে প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন ২৪ জন। প্রতিমন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাট একজন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য প্রতি মন্ত্রীদের মধ্যে আছেন- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজিব আহসান, আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এর আগে বিএনপির সংসদীয় সভায় তারেক রহমানকে নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ