প্রথমবার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন ৪১ জন নেতা।
তাদের মধ্যে এমপি হয়েই মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ১৭ জন। বাকি ২৪ জন হচ্ছেন প্রতিমন্ত্রী। এছাড়া নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবারের মতো মন্ত্রিসভায় এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
প্রথমবার মন্ত্রী হচ্ছেন যারা
তারেক রহমান, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং শেখ রবিউল আলম।
প্রথমবার প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে