ভোটারদের বাধা দেয়ার চেষ্টাকারীদের প্রতিহতের ঘোষণা র্যাবের
যারা ভোটারদের ভোট দিতে বাধা দেয়ার চেষ্টা করবে, তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) খুলনা র্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটারদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এলিট ফোর্সও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও পরে র্যাব মাঠে থাকবে।
এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা রোধে র্যাব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান র্যাব মহাপরিচালক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে