নতুন সরকারের মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ডাক পেয়েছেন দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্যরা।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এহসানুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল আউয়াল মিন্টু, সুলতান সালাহউদ্দিন টুকু, কায়কোবাদ, নুরুল হক নূর, জোনায়েদ সাকি, আরিফুল হক চৌধুরী, মোকতাদির চৌধুরী, শরিফুল আলম নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।
নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ মঙ্গলবার বিকেলে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন, এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে