Views Bangladesh Logo

এবার পহেলা বৈশাখে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

সরকার পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবার থেকে এটিকে ‘বৈশাখী শোভাযাত্রা’ আকারে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার সকালে সচিবালয়ে বাংলা নববর্ষসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর উৎসব উদযাপন সংক্রান্ত এক ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে দীর্ঘদিন ধরে চলা ‘মঙ্গল’ ও ‘আনন্দ’ বিতর্ক শেষ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, সমাজে বিভাজন নয়, বরং বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

তিনি আরও জানান, অতীতে ভিন্ন সময়ে শোভাযাত্রার নাম পরিবর্তনের কারণে নানা মতভেদ সৃষ্টি হয়েছে। তাই সকল পক্ষের মধ্যে সমন্বয় আনতে এবারের শোভাযাত্রার নাম নির্ধারণ করা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’ হিসেবে।

শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সজাগ রয়েছে।

সংস্কৃতি মন্ত্রী আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং খুব শিগগিরই এটি চালু করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ