Views Bangladesh Logo

ধ্বংস চাই না, শান্তি চাই: খালেদা জিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে— এ কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ প্রথম সমাবেশের আয়োজন করেছে বিএনপি। তাতে খালেদা জিয়াসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি। এর মধ্য দিয়ে সাত বছর পর জনতার সামনে বক্তব্য রাখলেন খালেদা জিয়া।

খালেদা জিয়া তার বক্তব্যের শুরুতে সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামর মধ্য দিয়ে ফ্যাসীবাদী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়ে তুলি। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।

২০১৮ সালে দুদকের মামলা গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ তিনি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রেখেছিলেন। এরপর থেকে তিনি কোনো সমাবেশে প্রকাশ্যে নেতাকর্মীদের সামনে আসতে পারেননি। তিনি দীর্ঘদিন রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি নির্বাহী আদেশে মুক্তি পান।

এর আগে বিকেল পৌনে ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ