Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফরিদপুর জেলা

জাতীয় সংসদ নির্বাচনে অনেকটাই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা পদ্মাপাড়ের ফরিদপুর জেলা। এই জেলায় কয়েকটি আসনে কিছু নির্বাচনে বিএনপি জয়ী হলেও আওয়ামী লীগের দাপট ছিলো বরাবরই। বিগত নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছাড়া) ফলাফল থেকে এমনটাই দেখা গেছে। তবে এবার ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে এই জেলার ভোটের চিত্র। এক নজরে দেখে নেয়া যাক ফরিদপুরের ৪টি আসনের নির্বাচনী লড়াইয়ের চিত্র।

ফরিদপুর-১ (জাতীয় সংসদের আসন নম্বর-২১১):
জেলার মধুখালী উপজেলা, বোয়ালমারী উপজেলা ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-১ আসনটি গঠিত। ফরিদপুর-১ আসনের সদর দপ্তর বোয়ালমারী উপজেলায় অবস্থিত। এই আসনে মোট ভোটার ৫১০৫৪০ জন। এর মধ্যে পুরুষ ২,৫৯,৩৩৫, নারী ২,৫১,২০৪ ও হিজড়া ভোটার ১ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) থেকে রকেট প্রতীকে মৃন্ময় কান্তি দাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে খন্দোকার নাসিরুল ইসলাম, স্বতন্ত্র হরিণ প্রতকে মো. হাসিবুর রহমান, স্বতন্ত্র উট প্রতীকে শেখ আব্দুর রহমান জিকো, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে সুলতান আহম্মেদ খান, স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীকে মো. গোলাম কবীর মিয়া, স্বতন্ত্র জাহাজ প্রতীকে মোহাম্মদ আরিফুর রহমান, স্বতন্ত্র ফুটবল প্রতীকে মো. আবুল বাসার খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে‌ মো. ইলিয়াস মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শাহ মোহাম্মদ আবু জাফর, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মো. আব্দুর রউফ মিয়া, ফেব্রুয়ারি ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কাজী সিরাজুল ইসলাম, ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কাজী সিরাজুল ইসলাম ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আব্দুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন।

ফরিদপুর-২ (জাতীয় সংসদের আসন নম্বর-২১২):
জেলার নগরকান্দা উপজেলা এবং সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার ৩,৩২,০৪১ জন। এর মধ্যে পুরুষ ১,৭২,৯০৪ ও নারী ১,৫৯,১৩৭ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে শাহ মো. জামাল উদ্দীন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীকে আকরামুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে শামা ওবায়েদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা প্রতীকে মো. আকরাম আলী, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে ফারুক ফকির ও বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে মো. নাজমুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সৈয়দা সাজেদা চৌধুরী, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এম ওবায়দুর রহমান, ২০০১ সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কে এম ওবায়দুর রহমান, ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সৈয়দা সাজেদা চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।

ফরিদপুর-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-২১৩):
জেলার ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৩ আসনটি। এখানকার মোট ভোটার ৪৩২৬২৮ জন। এর মধ্যে পুরুষ ২১৬০২২, নারী ২১৬৬০০ ও হিজড়া ভোটার ৬ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে তারা প্রতীকে আরিফা আক্তার বেবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে নায়াব ইউসুফ আহমেদ, স্বতন্ত্র হরিণ প্রতীকে মোরশেদুল ইসলাম আসিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবদুত তাওয়াব, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে কে, এম, ছরোয়ার ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে মো. রফিকুজ্জামান মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ থেকে মহব্বত জান চৌধুরী, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে খন্দকার মোশাররফ হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন।

ফরিদপুর-৪ (জাতীয় সংসদের আসন নম্বর-২১৪):
জেলার ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা এবং চরভদ্রাসন উপজেলার ইউনিয়ন নিয়ে ফরিদপুর-৪ আসনটি গঠিত। এখানে মোট ভোটার ৪৯৬৭০৬, এর মধ্যে পুরুষ ২৫৪৬৫৫, নারী ২৪২০৫০ ও হিজড়া ভোটার ১ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা প্রতীকে মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. সরোয়ার হোসাইন, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে রায়হান জামিল, স্বতন্ত্র ফুটবল প্রতীকে এ,এ, এম মুজাহিদ বেগ, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে মুহাম্মদ মুজিবুর হোসেইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. ইসহাক চোকদার ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে আতাউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোশাররফ হোসেন, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোশাররফ হোসেন, ১৯৯৯ সালে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সালেহা মোশাররফ, ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মো. আবদুর রাজ্জাক, ২০০২ সালে উপ-নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে চৌধুরী আকমল ইবনে ইউসুফ ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নিলুফার জাফর সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ